শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা

নবীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা বিশ্বের ন্যায় নবীগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ও বাংলাদেশ মানবধিকার কমিশনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার দুপুরে শহরে এক বিশাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিউম্যান রাইটাস রিভিউ সোসাইটির উপজেলার সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠ্।ু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিলের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, মানবধিকার কমিশনের নেতা সাংবাদিক আঃ রক্কিব হক্কানী, বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারন সম্পাদক আঃ নুর, মানবাধিকার কর্মী আনসার উদ্দিন আহমদ, ইজাজুর রহমান ইজাজ, সার্জেন্ট (অবঃ) মেরাজ আলী, কমান্ডার এম.এ খালেক, সইফা রহমান কাকলী, এডঃ মোশারফ হোসেন, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মাওঃ আব্দুল মুহিত, হাফেজ নুরুল হাদী বানী, মাওঃ আশিকুর রহমান, হাকিম আব্দুল কাইয়ুম, নুরুজ্জামান ফারুকী, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, সংবাদপত্র এজন্ট মিয়াধন মিয়া, ডাঃ সিজিল আহমেদ, মুহিনুর রশিদ মুহিন, সাংবাদিক মুজিবুর রহমান, ছনি চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা মিয়ানমারের গণহত্যাসহ সারা বিশ্বে মানবধিকার লংঘনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কার্যকরী ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ বিশ্বের সকল মানবধিকার সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com