শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শিল্পকলা একাডেমির উদ্যোগে বধ্যভূমিতে আলোক প্রজ্জলন

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস উদযান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যা ৬টায় শায়েস্তাগঞ্জ বধ্যভূমিতে আলোক প্রজ্জলন কর্মসূচির আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী। বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যার শিকার ব্যক্তিদের স্মরণ এবং মযার্দাদান এবং গণহত্যা প্রতিরোধের লক্ষে দিবসটি উৎযাপন করা হয়ে থাকে।
গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আলোক প্রজ্জলন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সার্জেন্ট মোঃ আব্দুল আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শায়েস্তাগঞ্জ এর আহ্বায়ক মোঃ সোহরাব আলী, শায়েস্তাগঞ্জ থিয়েটারের প্রধান সমন্বয়কারী মোঃ মতিউর রহমান জিতু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা মাহতাব আলী, বীর বিক্রম মুক্তিযোদ্ধার সন্তান মোঃ বজলু মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ঝুনা মিয়া, শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের সভাপতি মোঃ আব্দুল হক রেনু ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com