মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্র“পের ভষিভূত হয়ে প্রশাসনিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা সিএনজি স্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ খায়রুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সদর উপজেলা সিএনজি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহ শামীম আহমেদ স্বপন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা সিএনজি মালিক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সহ-সভাপতি তানভীর আহমেদ জুয়েল, উমেদনগর আঞ্চলিক শ্রমিক শাখার নেতা মোঃ আইয়ূব খান, ইকরাম শ্রমিক নেতা মোঃ আলমগীর, মোঃ উজ্জল মিয়া, মিরপুর মালিক সমিতির সভাপতি নাজন মিয়া, সাধারন সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সহ-সভাপতি মোঃ হায়দার আলী, কটিয়াদি বাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মনসুর মিয়া, পাইকপাড়া আঞ্চলিক শাখার শ্রমিক নেতা মোঃ সেলিম মিয়া, চুনারুঘাট মালিক সমিতির নেতা মোঃ মিজানুর রহমান সেলিম, মোঃ সাজিদ মিয়া, লাখাই মালিক সমিতির নেতা মোঃ কাজল মিয়া, লাখাই শ্রমিক সমিতির নেতা মোঃ কাওসার মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ জেলা মটর মালিক গ্র“প দ্বারা ভষিভূত হয়ে প্রশাসনের কর্মকর্তারা অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতন আর সহ্য করা যাবেনা। উক্ত সভায় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে শীঘ্রই প্রশাসন কর্তৃপক্ষ সিএনজি অটোরিক্সার উপর অন্যায়ভাবে রাস্তা আটকিয়ে হয়রানী করা ও নির্যাতন করার নিন্দা জানান। মটর মালিক গ্র“প কর্তৃক ভষিভূত হয়ে যদি ভবিষ্যতে প্রশাসন কর্তৃক নির্যাতন করা হয় তার পাল্টা জবাব দেয়া হবে। এমনকি হবিগঞ্জ হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ মহাসড়ক, শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন, মিরপুর মহাসড়ক, বাহুবল মহাসড়ক, হবিগঞ্জ-বানিয়াচং রোডসহ প্রতিটি রোড বন্ধ করে দেয়া হবে বলে প্রশাসনকে হুশিয়ারী দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com