বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাজনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের গলা কেটে গেছে

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা সড়কের বাইপাসে একদল ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফার্মেসির সেলসম্যান ও কলেজ ছাত্র এমদাদুল হক (১৮) গলার দর কেটে গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া (১৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। আহত এমদাদুল হক নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের সুরুজ আলীর পুত্র ও শহরের রাজনগর সালেহা ফার্মেসির সেলসম্যান। সে দীর্ঘদিন ওই এলাকায় থেকে ওই ফার্মেসিতে কাজ করে আসছে। গতকাল ওই সময় সে ফার্মেসি থেকে ব্যক্তিগত কাজে তার বাসায় যাচ্ছিল। এতিমখানা সড়ক এলাকার বাইপাস পাড়াপাড়ের সময় ৩/৪ জন ছিনতাইকারী তাকে আটক করে মোবাইল ফোন ও সাথে থাকা টাকা করি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে মালামাল লুট করে নিয়ে যায়। এমদাদুল হকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। ছিনতাইকারীদের আঘাতের কারনে তার গলার ধর কেটে যায়। পরে ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু সাহসী ভুমিকায় ছিনতাইকারী রিপনকে আটক করে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। রিপন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে এবং তার সাথে অন্যান্যদের নাম প্রকাশ করে। আহত এমদাদ বৃন্দাবন সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে তা প্রকাশ করছে না। সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, এক জনকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com