সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

যুক্তরাজ্য আওয়ামীলীগ ওল্ডহ্যামের সাবেক সভাপতির স্মরণে শোক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ যুক্তরাজ্য আওয়ামীলীগ ওল্ডহ্যাম শাখার প্রয়াত সভাপতি মরহুম কবি ইলিয়াস উদ্দিন আহমদ এর স্বরণে ওল্ডহ্যাম-আওয়ামীলীগ ওল্ডহ্যাম-স্বেচ্ছাসেবলীগ ও নর্থ-ওয়েষ্ট-যুবলীগ একত্রিত ভাবে এক শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে। স্থানীয় ওয়েষ্টউড ইষ্ট রেষ্টুরেন্টে গতকাল এই সভা অনুষ্টিত হয়। ওল্ডহ্যাম আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ্ ইলিয়াস আলীর সভাপতিত্বে ও ওল্ডহ্যাম আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নবীগঞ্জের সাবেক ছাত্রনেতা জুনেদ হোসেন চৌধুরী ও ওল্ডহ্যাম স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম এবং নর্থ ওয়েষ্ট যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল করিম সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ শাহ্ মস্তান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ইলিয়াস উদ্দিন আহমদের সুযোগ্য সন্তান আমীর হোসেন। কবি ইলিয়াস উদ্দিন আহমদ সম্পর্কে স্মৃতিচারণ করেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ কবির উদ্দিন আহমদ।
শোক সভায় বক্তব্য রাখেন, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তরাশ উল্লাহ, ষ্টোক-অন-ট্রেন্ট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, লাখবরা আওয়ামীলীগের সভাপতি তমিম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলি আহমেদ মুসা, রচডেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কুটন, রচডেল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম আহমদ, ওল্ডহ্যাম আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাজেদুল আলী, সুরকার ও গীতিকার শিল্পী নুরুজ্জামান, ওল্ডহ্যাম কাউন্সিলের সাবেক-কাউন্সিলার মুহিব উদ্দিন, ওল্ডহ্যাম স্বেচ্ছাসেবলীগ সভাপতি শাহ্ তোফায়েল আহমেদ, নর্থ ওয়েষ্ট যুবলীগ সভাপতি ফারুক আহমদ, নর্থওয়েস্ট এর স্থানীয় জনসেবা পত্রিকার সম্পাদক সাহিদ মিয়া, সাংবাদিক তথা যুব সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব সালেহ উদ্দিন আহমেদ তালুকদার সুমন, নর্থ ওয়েষ্ট যুবলীগ সাধারণ সম্পাদক ইফফাত শাহজাহান, ওল্ডহ্যাম স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বাবু প্রমুখ।
সভায় বক্তারা কবি ইলিয়াস আলীর রাজনীতি ও সামাজিক জীবন থেকে নেয়া বিশেষ কিছু মুহুুতের কথা বলেন। বক্তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনে থেকেও দেশের জন্য ভিবিন্ন ভাবে কাজ করে অবদান রাখায় কবি ইলিয়াস আলীর স্বরণে সভায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মওদুদ আহমদ, সাংবাদিক দেলোয়ার হোসাইন শিবলী, সাবেক কাউন্সিলার রাজা মিয়া, স্বেচ্ছাসেবলীগ নেতা আব্দুল হান্নান, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সদস্য মমি চৌধুরী, রচডেল আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক চৌধুরী, হাইড আওয়ামীলীগের সহ-সম্পাদক ইকবাল আহমদ, নর্থ ওয়েষ্ট যুবলীগ নেতা আক্তার হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com