বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শারফিন চৌধুরী রিয়াজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দলীয় সিদ্ধান্ত ও সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শারফিন চৌধুরী রিয়াজ। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে (১নং স্নানঘাট, ১২নং কালিয়ারভাঙ্গা, ১৩নং পানিউমদা, ১১নং গজনাইপুর ও ১০ নং দেবপাড়া) ৫ ইউনিয়ন নিয়ে গঠিত হবি-সাধারণ ওয়ার্ড নং-০৬ এ সদস্য পদে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেন হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (প্রঃকঃ), জাতীয়তাবাদী সাইবার দল জেলা শাখার সভাপতি ও আলহাজ্ব জি,কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার সমন্বয়কারী শারফিন চৌধুরী রিয়াজ। চূড়ান্ত মুহুর্তে দলের নীতি নির্ধারকদের সাথে সাক্ষাত করলে তারা নির্বাচন বর্জন করার আহবান জানান। দলীয় সিদ্ধান্ত ও সিনিয়ার নেতৃবৃন্দের পরামর্শ ও নির্দেশনার প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাড়ান তিনি। হবি-সাধারণ ওয়ার্ড ০৬ এর সম্মানিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারসহ সকলের আন্তরিক সহযোগীতা ও শ্রমের ঋণ শোধযোগ্য নয় বলে জানান রিয়াজ। তিনি সকলের কাছে এই চিরঋণের কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com