বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ মাধবপুর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ৬ দিন পর মঙ্গলবার রাতে চুনারুঘাটের একটি গ্রাম থেকে উদ্ধার করেছে। গত ২৪ নভেম্বর উপজেলার খাটুরা গ্রামের শরিফ মিয়ার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী আমেনা খাতুনকে একই গ্রামের মোজাহিদ মিয়া ও সোহরাব মিয়া বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বলে তার বাবা শরিফ মিয়া মাধবপুর থাানয় এ ২ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার বাগবাড়ী গ্রামে সাবেক ইউপি সদস্য হান্নান মিয়ার বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। বুধবার সকালে ভিকটিমের হবিগঞ্জ সদর হাসপাতাল ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। মাধবপুর থানার পরির্দশক তদন্ত সাজেদুল ইসলাম পলাশ এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com