বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শায়েস্তাগঞ্জে অবৈধভাবে স্পিরিট বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৫১০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জে অবৈধভাবে স্পিরিট বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শায়েস্তাগঞ্জের দাউদনগরবাজারের মা-হার্ডওয়্যার এন্ড স্যানেটারীতে অবৈধ স্পিরিট পাওয়া যায়। এসব স্পিরিট উদ্ধারের পর নষ্ট করে এ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রিজার্ভ পুলিশ ও হবিগঞ্জ মাদকদ্রব্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরীর জানান, এ ব্যবসা প্রতিষ্ঠানে স্পিরিট মজুদ রেখে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। এজন্য জরিমানা করে স্পিরিট নষ্ট করা হয়েছে। পুনরায় এসব বিক্রি করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com