বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কবি কোকিল দাশ’র পল্লীকবি জসীম উদ্দিন পুরস্কার লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৭৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কবি সংসদ বাংলাদেশ কর্তৃক ‘জাতীয় কবি সম্মেলন ২০১৬’ উপলক্ষে কবি কোকিল দাশ এ বছর কবিতায় ‘পল্লীকবি জসীম উদ্দিন পুরস্কার’ লাভ করেছেন। গত ২৫ নভেম্বর শুক্রবার সকালে সম্মেলনের প্রধান অতিথি বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের হাত থেকে তিনি উক্ত পুরস্কার গ্রহণ করেন। কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, সভাপতি মন্ডলীর সদস্য কবি আসলাম সানী, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, জাতীয় জাদুঘরের পরিচালক কবি রবীন্দ্র গোপ, ভারতীয় সংগীত শিল্পী কবি দোলা ব্যানার্জী সহ দেশের বিখ্যাত কবি-সাহিত্যিক বৃন্দ। এ সময় সিলেটি কবিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এম সি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কবি অধ্যাপক পান্না রায়, কাস্টমস ইন্সপেক্টর কবি গোলাম কিবরিয়া, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, কবি তারেশ কান্তি তালুকদার, কবি উত্তম চৌধুরী, কবি সঞ্জয় কর, কবি বদরুল আলম প্রমুখ।
উল্লেখ্য, কবি কোকিল দাশ এর আগে কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক কবিতায় ‘বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এছাড়াও তিনি তার ‘সমুদ্র সফেন’ কাব্যগ্রন্থের জন্য জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক সংবর্ধিত হন। তিনি ১৪ মে ১৯৪৯ খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চৌকি গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতার বই ‘সমুদ্র সফেন’ অমর একুশে বই মেলা ২০১৬ তে প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তিনি গত বছর সুনামগঞ্জের দিরাই থানার বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ থেকে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com