বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার গোয়াকড়া গ্রামে জুয়েল মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে লাশটি লাখাই থানা পুলিশ উদ্ধার করে। জুয়েল মিয়া গোয়াকড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জুয়েল মিয়া রাতের খাওয়া দাওয়া শেষে তার ঘরে ঘুমিয়ে পড়ে। রবিবার অনেক বেলা হয়ে গেলেও সে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। অনেক ডাকাডাকির পরও সে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
বিষয়টি লাখাই থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।
জুয়েল মিয়া কি কারণে আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা ধারণা করছে পারিবারিক কলহের জের ধরেই জুয়েল মিয়া আত্মহত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com