মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের সাবেক চেয়ারম্যান পিয়ারা মিয়ার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগে মামলা

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা ৫নং আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পিয়ারা মিয়ার বিরুদ্ধে সরকারী গাছ চুরির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ইনাতগঞ্জ ভূমি অফিসের তহশিলদার মহসিন ভূইয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ ২৩/১১/২০১৬ইং।
মামলা সূত্রে জানায়, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান সরকারী রাস্তার উপর থেকে রেন্টি ও কদম জাতীয় ৪টি গাছ কেটে তার ইট বাটায় জ্বালানি কাজে ব্যবহার করেন। বিষয়টি স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনরে জন্য ইনাতগঞ্জ ভূমি অফিসের তহশিলদার মহসিন ভূইয়াকে দায়িত্ব প্রদান করেন। তিনি তদন্ত করে গাছ কাটার সত্যতা পান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের নিকট প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে এলজিইডি সার্ভেয়ার দেলোয়ার হোসেন দ্বিতীয় দফা তদন্ত করে সত্যতা পান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে সৈয়দ মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য নিদের্শ প্রদান করেন। পরে গত ২৩ নভেম্বর তহশিলদার মহসিন বাদী হয়ে নবীগঞ্জ থানায় এ মামলা দায়েল করেন। মামলাটি এফআইআর গণে অত্র রুজু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com