বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মন্দিরে হামলা ও ভাংচুরের মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়ি-ঘরে হামলার মূলহোতা শিশু মিয়া (৫৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র গতকাল শনিবার দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, নাসিরনগরে রসরাজ নামে এক যুবকের ফেসবুকে ইসলাম ধর্মের পবিত্র কাবাশরিফকে অবমাননা করে একটি পোষ্টকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে হরিশ্যামা পালপাড়া ও দাশপাড়ায় শিশু মিয়ার নেতৃত্বে অন্তত শতাধিক লোক হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় মন্দিরে হামলা ও ভাংচুর করে। এ ঘটনায় হরিশ্যামা গ্রামে মনোরঞ্জন দাস বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে ১০০/১২০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র জানান, ধৃত শিশু মিয়া ঘটনার মূল হোতা ও এজাহারের ২নং আসামি। মামলা রুজুর পর থেকেই গ্রেফতার এড়াতে শিশু মিয়া পলাতক ছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মন্দির ভাংচুর ও হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com