বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে যশেরআব্দা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে পালিত হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী। গতকাল শনিবার যশেরআব্দা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকালে হবিগঞ্জ শহরের খাদ্যগুদাম রোড হতে বের হয় বিক্ষোভ মিছিল। ‘স্টপ কিলিং মুসলিম ইন মিয়ানমার’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন মিয়ানমারে নিরপরাধ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হলেও এর প্রতিকারে কেউ এগিয়ে আসছে না। এ নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। তারা বলেন মুসলমানদের পাশে দাড়াতে বিশ্ববিবেক জাগ্রত হওয়ার এখনই সময়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমীন ওসমান, নুরানী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার হানাফী, মহিউদ্দিন হারুন, মুখলিছুর রহমান মুখলিছ, মাওলানা দেলওয়ার হোসেন, মোঃ দরবেশ মিয়া, ফয়সল আহমেদ, ইমরান আহমেদ, জিয়াউল হক মিশু, মোঃ শিশু মিয়া, মোঃ সাফাজুল ইসলামসহ আরো অনেকে। এ কর্মসূচীর সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিজুল ইসলাম ও অর্থ সম্পাদক শেখ মোঃ নাজিম উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com