বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাজ্য যুবলীগের সংবাদ সম্মেলন তারেক রহমান সহ বিএনপির কোন সভা সমাবেশ যুক্তরাজ্যে করতে দেয়া হবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ তারেক রহমান সহ বিএনপির কোন সভা সমাবেশ যুক্তরাজ্যে করতে দেয়া হবে না। বিএনপি কর্তৃক আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষনার প্রেক্ষিতে যুবলীগ ডাকা সংবাদ সম্মেলন থেকে এই ঘোষনা দেয়া হয়।
লিখিত বক্তব্যে যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমদ খান বলেন, সদ্য সমাপ্ত দশম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল অংশ গ্রহন করেছে। বিএনপি সহ যারা গণতন্ত্র ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনা তারা দেশ জুড়ে যে নারকীয় ধংস যজ্ঞ চালিয়েছে তা আপনারা অবগত। রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে বিএনপি পাগলের প্রলাপ বকছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
দুর্নীতির রাজপুত্র তাদের নেতা তারেক রহমান অসুস্থার ভান করে বিদেশে বসে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বলেন, এদেশের বিভিন্ন প্রান্তরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের হাজার হাজার নেতা কর্মী ছড়িয়ে আছেন। সৈয়দ আশরাফুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান। তার প্রতি আওয়ামী লীগ তথা দেশের সাধারন মানুষের রয়েছে অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। বিএনপিকে সাবধান করে দিয়ে তিনি বলেন, অনতিবিলম্বে তারা যদি ২২ জানুয়ারী তাদের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাজ্যের সব জায়গায় যুবলীগ তাদের প্রতিহত করবে। তাদের কোন ধরনের সভা সমাবেশ করতে দেয়া হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু বলেন, বিএনপি ক্যান্টনমেন্ট থেকে বন্দুকের নলের মুখে উঠে আসা দল এরা গণতন্ত্রের ভাষা বুঝে না। রাজনৈতিক শিষ্টাচার জানে না। আমরা যুক্তরাজ্য যুবলীগ তাদের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, দেলোয়ার হোসেন লিটন, আমিনুল ইসলাম রাবেল, কাজী মাসুম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, মোহাম্মদ দিলাল, প্রচার সম্পাদক এনামুল হক, মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, লন্ডন ছাত্রলীগের সাধারন সম্পাদক এনামুল হক এনাম সহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com