বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে রাস্তার কার্পেটিং কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার সিএন্ডবির তেলিউত্তা গ্রামের রাস্তার কার্পেটিং কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। এ ব্যাপারে গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে ৭৯ জন স্বাক্ষরতি একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযোগের অনুলিপি সচিব, স্থানীয় সরকার মন্ত্রনালয়, ঢাকা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, হবিগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, মেয়র, চুনারুঘাট পৌরসভা, প্রকৌশলী চুনারুঘাট পৌরসভা ও উপ-পরিচালক, দূর্নীতি দমন কমিশন, হবিগঞ্জ এর নিকট প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, পৌরশহরের তেলিউত্তা গ্রামের প্রায় ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের টেন্ডারে মাধ্যমে ঠিকাদার রমিজ আলী কাজ শুরু করেন। কাজের শুরু থেকেই এলাকাবাসী বিভিন্ন অনিয়ম দেখতে পান। প্রথমে রাস্তার লেয়ারে নিম্নমানে ইটের কংক্রিট এবং দ্বিতীয় লেয়ারেও একই পরিমান কংক্রিট দিয়ে রোলারের কাজ শুরু করেন। এলাকাবাসীরা এই অনিয়মরে বিরুদ্ধে বিভিন্ন সময় পৌরসভার সাইট ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজারকে বললেও তার কোন প্রদক্ষেপ গ্রহণ করেন নি। উক্ত ঠিকাদারের অনিয়মের কাজের সর্বশেষ পর্যায়ে ১ইঞ্চি কার্পেটিং করার কথা থাকলেও তিনি আধা ইঞ্চি থেকে কম পরিমান কার্পেটিং দিয়ে রোলার করে চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকাবাসীরা ওই অনিয়ম কাজের প্রতিবাদ করলে ঠিকাদার রমিজ আলী হুমকি ধামকি প্রদান করেন। এলাকাবাসীর সাথে প্রতারণা ও অনিয়মের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ তুলেন। ফলে রাস্তাটি আগামী মৌসুমের পুর্বেই তা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এলাকাবাসী উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। উক্ত কাজটি সরেজমিনে তদন্ত করে কাজের মান কি রকম হয়েছে তা বুঝা ও প্রমাণ পাওয়া যাবে। এছাড়াও ওই ঠিকাদারে বিরুদ্ধে পূর্বের আরও একটি রাস্তার অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এই রাস্তার কাজের ঠিকাদার ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা ও সুষ্ঠ তদন্ত করার জন্য এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com