মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ॥ মাধবপুরে মর্টার সেল উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চৈতন্যপুর গ্রাম থেকে পুলিশ রাতে একটি মর্টার সেল উদ্ধার করেছে। গত সোমবার বিকেলে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের বাড়ির পাশে একটি টিলায় মাটি কাটার সময় শ্রমিকরা এ মর্টার সেল দেখতে পায়। পরে পুলিশকে খরব দিলে রাত সাড়ে ৯টায় দিকে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি জব্দ করে থানায় জমা দেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় ওই স্থানে মুক্তিযোদ্ধাদের বাংকার ছিল। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় ওই বাংকারে মর্টার সেলটি থেকে যায়। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা বিশেষজ্ঞ দল দ্বারা এটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com