মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

স্কয়ার কোম্পানীর ছাদ ধ্বসে মহিলাসহ ২০ শ্রমিক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে স্কয়ার কোম্পানীর নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে মহিলাসহ ২০ শ্রমিক আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হল, চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের বাসিন্দা কাজল ভৌমিক (২০), সবিত্র ভৌমিক (২৫), মান্না ভৌমিক (১৮), চম্পা ভৌমিক (১৫) ও হেপী ভৌমিক (১৪)। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানায়, তারা ওলিপুরে নির্মনাধীন স্কয়ার গ্র“পের ডেনিম কেমিক্যাল এর একটি ভবনের নিচে নির্মান শ্রমিকের কাজ করছিল। হটাৎ করে সন্ধ্যায় ভবনের ছাদের অর্ধেক অংশ তাদের উপর ধ্বসে পরে। তারা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রমিকের কাজ করে। গতকাল ওই সময় মাটি বোঝাই করে ছাদে উঠলে আকস্মিক ছাদ ধ্বসে পড়ে। এতে তারা আহত হয়। পরে কোম্পানীর লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার পর থেকে কোম্পানীতে কাজ করতে আতংক বিরাজ করছে শ্রমিকদের মাঝে। এদিকে হাসপাতালে আহত হওয়ার ঘটনার বিষয়টি জানতে চাইলে স্কয়ার গ্র“পে কর্মরত ডিপ্লোমা ডিগ্রীধারি ডাক্তার আইয়ুব আলী জানান, তারা আহত হননি। তাদেরকে এমনি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
স্কয়ার ডেনিমের ম্যানেজার কৌশিক আহমেদ সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, আমাদের প্রতিষ্টানের নাম স্কয়ার গ্র“প। আমাদের বিরুদ্ধে লিখলে কিছু যায় আসেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com