বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৩ কন্যা সন্তান জন্ম দিয়েছেন এক মা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এক মা এক সাথে ৩টি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে কালিকাপুর ইউ/পি স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই মা তাদের জম্ম দেন। বর্তমানে মা ও মেয়েরা সুস্থ্য রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আজমান মিয়ার স্ত্রী সানোয়ারা বেগমর প্রসব ব্যাথা শুরু হলে পার্শ্ববর্তী ইউ/পি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাঃ ইকবাল হোসেন ছুটে যান এবং সকাল ৭টার দিকে ভিজিটর কামরুন নাসরিনের মাধ্যমে ওই মা একে একে ৩টি কন্যা সন্তান জম্ম দেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন জানান, বর্তমান মা ও মেয়েরা সুস্থ্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারের পর্যবেক্ষনে রয়েছে। বিকালে ৩ শিশুর খোজ-খবর নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com