বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ৪টি হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে ৪ টি হোটেল মালিককে মোট ১৪ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের বিভিন্ন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের থানা পয়েন্টে অবস্থিত শাহজালাল হোটেলের মালিক জসীম উদ্দিনকে ৭ হাজার টাকা, শহরের নতুন বাজার মোড়ে মাধুরী সুইটমিটের মালিক জান্টু পালকে ৫ হাজার টাকা, ঘোষ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক তনয় কান্তি ঘোষকে ১ হাজার টাকা ও বিজন কুমার রায়ের মালিকানাধীন আরেকটি হোটেলকে ১ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও শহরের বিভিন্ন হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়। এ সময় থানার এস আই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার বলেন, এখন শুধু সতর্ক করা হয়েছে । জনস্বার্থে উপজেলা ব্যাপী এ অভিযান চলবে। তাই সকল হোটেল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে খাবার তৈরী করে পরিবেশন করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com