মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের ব্যতিক্রমী পোস্টিং দিলেন এসপি জয়দেব

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৬৫৫ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥
একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। টানা দ্বিতীয়ভারের মতো লটারীর মাধ্যমে পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পদায়ন করে তিনি আবারো এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবারে জেলায় ৬৬ জন কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এএসআই, ৫ জন কনস্টেবল টিএসআই এবং ২৬ এএসআই থেকে পদোন্নতি এসআই হন। আর তাদের প্রত্যেককেই লটারীর মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। সর্বশেষ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগপ্রাপ্ত ১৪ জন এসআইকে গত বছরের ডিসেম্বরে লটারীর মাধ্যমে পদায়ন করেছিলেন বর্তমান পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। ইতোপুর্বে তিনি জেলা পুলিশের জন্য নির্বাচনকালীন বরাদ্দ থেকে কিছু টাকা বাচিয়ে পুলিশের কয়েকটি ব্যারাকে ফ্রিজ ও টেলিভিশন প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কুড়িয়েছেন পুলিশ বাহিনীসহ সর্ব মহলের প্রশংসা। সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যেদেরকে লটারির মাধ্যমে তাদের প্রত্যেকের কর্মস্থল নির্ধারণ করে দেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এ উপলক্ষে গতকাল রবিবার habiganj-sp-picবিকালে হবিগঞ্জ পুলিশ লাইনে ব্যাজ প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদীপ্ত রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঁইয়া, সহকারি পুলিশ সুপার সাজেদুর রহমান, সহকারি পুলিশ সুপার রাসেলুর রহমান, বাহুবল থানার ওসি মোঃ মনিরুজ্জামান, বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন, হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক, মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন রিপন, চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী, লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক, ডিবির ওসি কেএম আজমিরুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্যে জয়দেব কুমার ভদ্র পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, নিজের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ভাল কাজ করলে মূল্যায়ন পাওয়া যায়। ইতিপুর্বে যারা ভাল কাজ করেছেন তারা ভাল জায়গায় পোষ্টিং পেয়েছেন। আপনারাও ভাল জায়গায় যেতে হলে দেশের জন্য মন দিয়ে ভালভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কেহই কোন টাকার বিনিময়ে পদায়ন পাননি। সবাই নিজের হাতে লটারি টেনে নিজেদের ভাগ্য নির্ধারণ করেছেন। অতএব ভাল করে কাজ করতে হবে। নিজেদের যেকোন কর্মস্থলে থেকেই ভাল কাজ করার সুযোগ রয়েছে। প্রতি বছর ১৫ জন করে ভাল ও দক্ষ অফিসারকে তাদের কাজের মূল্যায়ন করা হবে।
এ ব্যাপারে সিনিয়র সহাকারী পুলিশ সুপার সুদ্বীপ্ত রায় জানান, এবার হবিগঞ্জ জেলা থেকে ৬৬ জন পুলিশ সদস্য কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এএসআই, ৫ জন কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে টিএসআই এবং ২৬ জন এএসআই থেকে এসআই হয়েছেন। সর্বমোট ৯৭ জন পদোন্নতি লাভ করেন। তারা প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে পদোন্নতি পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com