বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কথিত দানবীর রাগীব আলীর ছেলে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে দেশে ফেরত আসার সময় জালিয়াতী ও প্রতারণা মামলার পলাতক আসামী কথিত ‘দানবীর’ রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেফতার করেছে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। গতকাল শনিবার দুপুরে গ্রেফতারের পর তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতের করিমগঞ্জ থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে দেশের আসার সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তারা জকিগঞ্জ থানায় খবর দিলে বেলা পৌনে একটার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দায়েরকৃত ‘তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি জালিয়াতি ও প্রতারণা মামলার ওয়ারেন্ট রয়েছে। ফলে সেখান থেকে তাকে বিশ্বনাথ থানা পুলিশ তাকে জকিগঞ্জ থেকে নিয়ে আসবে। পরে আদালতে তোলা হবে।’
উল্লেখ্য, আলোচিত মামলা দুটির গ্রেফতারী পরোয়ানা জারির পর রাগীব আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। এরপর তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিশ্বনাথ থানায় আদেশ পাঠালে সেখানে জব্দ করার মতো কিছু পায়নি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com