বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুরাবইয়ে পুর্ব বিরোধের জের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং ইউনিয়নের সুরাবই গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, ওই গ্রামের রুস্তম আলীর সাথে একই গ্রামের নুরুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এক পক্ষ আরেকপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে। সংঘর্ষে আহত অবস্থায় মনোয়ারা খানম (৬০), রুস্তম আলী (৩০), আব্দুস সোবহান (৫০), মোতালিব (৭০), নার্গিস (২২), নুরুল ইসলাম (৩০) ও হেনা আক্তার (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় মুরুব্বীগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com