রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে চলা খোয়াই নদীর পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমা ৯.৫ মিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে হঠাৎ করেই খোয়াই নদীর পানি বাড়তে থাকে। সোমবার সকাল ৮টায় বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে অর্থাৎ ১০.৩৬ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়। রাত ৯ টার দিকে পানি বেড়ে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান জানান, নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারত অংশে বৃষ্টিপাতের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর পানি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com