বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পিতার নিকট থেকে দুই জমজ শিশু উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রাম থেকে মায়ের মামলায় পিতার নিকট থেকে দুই জমজ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় সদর থানার এএসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করে মায়ের জিম্মায় দেন।
পুলিশ সুত্রে জানা যায়, ৩ বছর আগে ওই গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র আব্দুজ জাহিরের সাথে যমুনাবাদ গ্রামের সায়েদ আলীর কন্যা হাসেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের দু’টি জমজ কন্যা শিশু জন্ম গ্রহণ করে। তাদের নাম রাখা তুলি ও শেলি। এক সপ্তাহ আগে জাহির বিদেশ যাবার জন্য স্ত্রী হাসেনার নিকট যৌতুক দাবি করে। হাসেনা অপরাগতা প্রকাশ করায় জাহির শিশুদের রেখে হাসেনাকে মারধোর করে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় হাসেনা বাদি হয়ে আদালতে মামলা করলে আদালতের নির্দেশে পুলিশ শিশুদেরকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দেয়। এ সময় জাহির পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com