শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মিলাদ গাজীর প্রচেষ্টায় ৩০ হাজার টাকা অনুদান পেলেন অসুস্থ আওয়ামীলীগ নেতা খরছু মিয়া

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খরছু মিয়াকে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আওয়ামীলীগ নেতা মিলাদ গাজীর প্রচেষ্টায় নগদ ৩০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে কায়স্থগ্রামের অসুস্থ খরছু মিয়ার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোজখবর নেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব দেওয়ান মিলাদ গাজী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া অনুদানের নগদ অর্থ খরছু মিয়ার হাতে তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা মরহুম ফরিদ গাজী সব সময় মানুষের সেবায় কাজ করে গেছেন তাই আমিও উনার আদর্শ ধরে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজনাইপুর ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি কদ্দুছ মিয়া, মৌলভীবাজারের আওয়ামীলীগ নেতা খালিছুর রহমান, ২নং ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বি সফিক মিয়া, সাবেক ইউপি সদস্য খালিক মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, কাছন মিয়া, আব্দুল হামিদ, জিলু মিয়া, শাবাজ মিয়া, মোবারক মিয়া, শফি আহমেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com