সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের প্রথম বর্ষপূতি উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম প্রথম বর্ষপূতি উদযাপন করেছে। ৩১ অক্টোবর সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃন্দাবন সরকারী কলেজ প্রাঙ্গন থেকে শহরে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
14958351_1508465099180356_90258880_n-copyএ উপলক্ষে গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সুলতান মোঃ কাউসার। সাধারণ সম্পাদক তরফদার মোঃ জাকারিয়া রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজিদুর রহমান সাজিদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন, দি ল্যাব এইড চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বৃন্দাবন সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জুল আলী, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিশনের সভাপতি সাইয়েদুজ্জামান জাহির, রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট বাদল কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, প্রচার সম্পাদক শেখ আবু মোঃ ফয়সাল, গীতা পাঠ করেন দেবপ্রিয় পাল ধ্র“ব। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ।
বক্তব্য রাখেন, আব্দুল মোছাব্বির রুনু, শাহ্ জয়নাল আবেদীন রাসেল, ডাঃ বিশ্বজিত আচার্য্য, শিক্ষিকা অনিমা সরকার কনা, আব্দুল মুহিত রাসেল, মনসুর আহমেদ ইদু, হাবিবুর রহমান কিবরিয়া, আজিজুর রহমান আজিজ, নাছির উদ্দিন আফরোজ, অলিউর রহমান শাহীন, ফরিদ উদ্দিন জসিম, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট জারিন তাসলিম পপি, সায়েদ জাদিল উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর জুবায়েদ আহমেদ জনি, রিয়াজ আহমেদ পিয়াস, আসাদুজ্জামান উজ্জল, বিদ্যুৎশাহী আলম, মিজবাহ রহমান জুয়েল, সামছুজ্জামান, আব্দুস সালাম, মোঃ সুমন মিয়া, মহিবুর রহমান শাহীন, বিশ্বজিত রায়, অনিক রঞ্জন দাশ, আব্দুল বাতির সেলিম, আশরাফ আহমেদ রিয়াদ, সুমন গোপ, রতন বৈদ্য, আদনান সামি, নাছির আহমেদ সাজু, মকবুল হোসেন, আব্দুর রউফ সেলিম, আব্দুল আওয়াল রাসেল, জনঞ্জয় পাল, মিজানুর রহমান মিজান।
আলোচনা সভা শেষে ইতিপূর্বে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন। সভায় বক্তারা হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ভূয়সি প্রশংসা করে এর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com