বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে জসিমের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে জসিম নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অনন্তপুর এলাকার বাসিন্দা কলেজ ছাত্রীর পিতা নুনু মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বুধবার দুপুরে অনন্তপুর এলাকার বাসিন্দা নিুনু মিয়ার কন্যা হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী পান্না আক্তার (১৮) কে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো একই এলাকার হিরণ মিয়ার পুত্র জসিম। বিষয়টি পান্নার পরিবার জসিমের অভিভাবকদের জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত বুধবার দুপুরে কলেজ থেকে পান্না বাড়ি ফেরার পথে জসিম কলেজ ছাত্রীকে প্রকাশ্যে চড় থাপ্পর মেরে লাঞ্ছিত করে। পান্নার চিৎকারে সাবেক পৌর কমিশনার নানু মিয়াসহ লোকজন এগিয়ে এলে জসিম পালিয়ে যায়। মামলাটি বিচারক আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com