বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাঙ্গেরগাঁও গ্রামে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের এক ব্যক্তির জায়গা অবৈধভাবে দখল করে ছাপটা ঘর নির্মাণ করায় উচ্ছেদ করেছে আদালত। মঙ্গলবার বেলা ৩টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ ছাপটা ঘর উচ্ছেদ করেন।
সূত্র জানায়, রাঙ্গেরগাঁও গ্রামের মৃত আদম আলীর পুত্র দিদার আলী ও ছায়েব আলীর পৈত্রিক সম্পত্তির নুরপুর মৌজার জেএল নং ৬৫, খতিয়ান নং ১৩২১ দাগ নং ৬৮৪৫ এর বাড়ি ও পুকুরের ১৭ শতক জায়গা একই গ্রামের প্রভাবশালী রফিক আলীর পুত্র সিরাজ আলী ও আব্দুস সাত্তার (মোড়াই) তার দলবল নিয়ে জোরপূর্বক দখল করে ছাপটা ঘর নির্মাণ করে। ওই জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করলে ছায়েব আলী গংদের দেখে নেয়ার হুমকি দেয় দখলদাররা। তাদের হুমকিতে ছায়েব আলী গং নিরাপত্তাহীন হয়ে পড়েন। জায়গাটি দখলমুক্ত করার জন্য ছায়েব আলীর ভাইর দিদার আলী বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পেয়ে উচ্ছেদের নির্দেশ দেয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একদল পুলিশ রাঙ্গেরগাঁও গ্রামে গিয়ে আব্দুস সাত্তার (মোড়াই) গংদের দখলকৃত জায়গার ছাপটা ঘর ভেঙ্গে উচ্ছেদ করে দিদার আলী ও ছায়েব আলীকে দখল বুঝিয়ে দেন। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের সাথে যোগাযোগ করা হলে তিনি উচ্ছেদের বিষয়টি স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com