রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর এলাকা থেকে ৩ কেজি গাঁজা ও ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদকপাচার কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল সিএনজি চালক খুরশেদ আলম (৩০), মাদক ব্যবসায়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী জ্যোসনা বেগম (৪৫) ও সেজামুড়া গ্রামের মঙ্গল মিয়ার ছেলে কাজল মিয়া (৩০)।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সোহেল রানা জানান-বুধবার রাতে তেলিয়া পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মির্জা মাহমুদুল করিম টহল দেয়ার সময় ওই এলাকায় একটি সিএনজি তল্লাশী করে তাদের গ্রেফতার করেন এবং সিএনজি থেকে ৩ কেজি গাঁজা ও ১৪ বোতল ফেন্সিডিল জব্দ করেন। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com