বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি ॥ নগদ টাকা-স্বর্ণালঙ্কার খোয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর রাজাবাদ গ্রামে আমেরিকা প্রবাসীর বাড়িতে দু:সাহসিক চুরি হয়েছে। চোরেরা নগদ টাকাসহ ১৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের আমেরিকা প্রবাসী মইনুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম অপু’র বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে একদল চোর গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে সবগুলো রোমের দরজা বাইরে দিকে বন্ধ করে দেয়। পরে তালা ভেঙ্গে অপুর শয়ন কক্ষে প্রবেশ করে ওই কক্ষের বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা, মুল্যমান কাপড়, দামী একটি অব্যবহৃত মোবাইল ও ১৫ ভড়ি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে পিছনের দরজা দিয়ে চোরেরা পালিয়ে যায়। ওই রাতে অপু বাড়িতে না থাকায় তার কক্ষটি তালাবদ্ধ ছিল। এদিকে বাড়ির লোকজন গতকাল বুধবার ভোরে ঘুম থেকে উঠে বাইরের দিকে দরজা বন্ধ থাকায় বের হগতে পারছিলেননা। এ অবস্থায় ভেতরে থাকা পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে গিয়ে তাদের রুম খোলে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, ওই রাতে বাড়ির গৃহকর্তা মাজহারুল ইসলাম অপু ও তার বড় ভাই এমদাদুর রহমান মন্টু তাদের মায়ের চিকিৎসার কাজে ঢাকায় অবস্থান করছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com