বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আউশকান্দিতে ব্যবসায়ীদের মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ উপজেলার প্রাণ কেন্দ্র আউশকান্দি বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী মাদক ও অপরাধ মুলক কর্মকান্ডে বিরোদ্ধে সোচ্ছার হয়ে উঠেছেন। আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ের সামনে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে গতকাল রবিবার বিকালে আউশকান্দি বাজারসহ এলাকাকে মাদক মুক্ত ও সব ধরনের অপরাধ কর্মকান্ড বিরোদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ এর সভাপতিত্বে ও ইউপি সদস্য খালেদ আহমেদ জজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। এ সময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ, সাবেক সাধারন সম্পাদক মনর মিয়া, শানুর মিয়া, সিরাজ মিয়া, কাছন মিয়া, হাজী আব্দুর রউফ, আব্দুল হামিদ লিকছন, মুহিবুর রহমান, আব্দুর নুর, আরশ আলী, ইউপি সদস্য ইলিয়াছ মিয়া, মহশীন আহমেদ, সেজলু মিয়া, তোতা মিয়া ও রুহেল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাদক হল একটি সামাজিক ব্যাদি, সমাজ থেকে মাদককে বন্ধ করতে হবে। মাদকের কারণে যুব সমাজ দিনে দিনে স্বাভাবিক জীবন যাপন থেকে দূরে সরে যাচ্ছে। মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম বেড়ে চলেছে। তাই একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সকলে মিলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং মাদক সেবী ও মাদক বিক্রয় কারীদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com