বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মহিলারা থাকবে পর্দার ভেতরে, চাকরী করবে কেন?

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টোর, চুনারুঘাট থেকে ॥ ‘বাংলা হলো ভারতীয় ভাষা। তাই বাংলা বিভাগে কোন শিক্ষক নিয়োগ দেইনি। এছাড়া মহিলারা থাকবে পর্দার ভেতরে, তারা চাকরী করবে কেন? এলাকাবাসীর কাছে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে  যেয়ে চুনারুঘাট উপজেলার আদমপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ কাইয়ুম এখন বেকায়দায়। তাঁর এ বক্তব্যে ফুঁসে উঠেছেন এলাকার সচেতন লোকজন। মাদ্রাসা সুপারের উদ্ভট বক্তব্যের বিষয়ে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আহমাদুর রহমান। অভিযোগে প্রভাষক বলেন, মিরাশী ইউনিয়নের আদমপুর দাখিল মাদ্রাসার সুপার একটি দৈনিকে বাংলা বিষয়কে পাশ কাটিয়ে ৫ বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে মহিলা প্রার্থীর আবেদন করার কোন প্রয়োজন নেই বলে জানান। প্রভাষক আরো বলেন, মাদ্রাসাটিতে ৬টি পদ দীর্ঘদিন থেকে শুন্য রয়েছে। এতে লেখাপড়ার মান নেমে এসেছে শুন্যের কোটায়। এ বিষয়ে মাদ্রাসা সুপার অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতে। এখানে সুপারের কোন একক মতামত দেয়ার একতিয়ার নেই। যা হয়-তা বিধি মোতাবেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com