মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তেঘরিয়ায় দুই গোষ্ঠীর মাঝে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ফের দুই গোষ্ঠীর মাঝে ফের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাবেক মেম্বার পেরা মিয়ার সাথে একই গ্রামের হাসন আলীর জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত বুধবার দুই পক্ষের মাঝে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষে আহত পেরা মেম্বার ও হাসন আলী হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু এরপরও তাদের এ বিরোধ থামেনি। এর জের ধরে দুই দল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একে অপরের বাড়িঘরে হামলা, ভাংচুর করে। খবর পেয়ে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মজিদ মিয়া (২৭), ইমান আলী (৩৮), জমির আলী (২৫), আরজু মিয়া (৪০), সুমন মিয়া (১৪), সালাম (২৮), আনোয়ার মিয়া (২৫), শুকুর আলী (৫০), রুকেনা (৩০), রুবেল মিয়া (২০), কাদির মিয়া (২৫), বাচ্চু মিয়া (৩৫), শাহানুর মিয়া (২০), হাসেনা বেগম (২০), নুরুল আমিন (১৮), কুতুব আলী (১৮), টিপু (১৭), নাজমা আক্তার (২০), খলিল (২৪), আব্দুল হাই (৩৫) ও তাজুল ইসলাম (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানা ওসি ইয়াসিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com