বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশ এবং ইংল্যান্ডে শিক্ষার উন্নয়নে অবদান রাখায় নবীগঞ্জের কৃতিসন্তান প্রবাসী আব্দুল হান্নানকে এনটিভি ইউরোপের সম্মাননা পদক প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এবং ইংল্যান্ডে শিক্ষার উন্নয়নে অবদান রাখায় নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক আব্দুল হান্নান-কে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এনটিভি ইউরোপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন গত ৩ অক্টোবর ইংল্যান্ডের ওল্ডহাম-এ এনটিভি আয়োজিত বিজনেস ফ্রেন্ড অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক আব্দুল হান্নান এর হাতে সম্মাননা পদক তুলে দেন।
উল্লেখ, অধ্যাপক আব্দুল হান্নান নবীগঞ্জ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষকতার দায়িত্ব পালন করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, মসজিদ-মক্তবে দাতা সদস্য হিসেবে আর্থিক অনুদান প্রদান ও শিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করছেন। তিনি হবিগঞ্জ আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইংল্যান্ডেও বাঙ্গালী কমিউনিটির ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি ব্যক্তিগত ভাবে প্রতি বছর নবীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি প্রদান করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মাধ্যমে প্রায় ১ যুগ ধরে প্রতিবছর শিক্ষা সেমিনারের আয়োজন ও এ মেধা বৃত্তি প্রদান করে যাচ্ছেন। এছাড়াও তিনি নবীগঞ্জ পৌরসভায় গ্যাস প্রাপ্তি, পুলিশ লাইন মসজিদ নির্মাণ, হবিগঞ্জ ডায়বেটিক হাসপাতাল প্রতিষ্ঠা সহ সমাজসেবামুলক বিভিন্ন কাজে গুরুত্বপূর্র্ণ ভুমিকা পালন করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com