শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কবরেও শান্তি ফেলেন না আব্দুর রহমান ২ বছর পর উত্তোলন করে অন্যত্র দাফন

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ কবরেও শান্তিতে ঘুমাতে পারলেন না আব্দুর রহমান। কবরস্থানের জমি নিয়ে বিরোধের কারনে আত্মীয়রা গত রবিবার আব্দুর রহমানের মরদেহ কবর থেকে উত্তোলন করে অন্যত্র দাফন করেছেন। এ ঘটনায় হতভম্ব এলাকার সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামের মেন্দি মিয়ার ওয়ারিশান ও বিলাল মিয়ার মধ্যে কবরস্থানের জমি নিয়ে বিগত ৩০ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মেটাতে এলাকায় বার কয়েক সালিস বৈঠক অনুষ্টিত হয়েছে। কিন্তু বিরোধের কোন নিষ্পত্তি করা যায়নি। এ অবস্থার মধ্যেই কবরস্থানে মৃত ব্যক্তিদেরকে দাফন করতে থাকেন গ্রামবাসি। গত কয়েত মাস যাবত আবারো কবরস্থানের জমি নিয়ে উভয় পরিবারের মাঝে মত বিরোধ দেখা দেয়। ঘটে কয়েক দফা হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া। বিষয়টি নিষ্পত্তির লক্ষে এলাকার লোকজন রবিবার আবারো সালিস বৈঠকে বসেন। বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন মোঃ মোতাব্বির হোসেন, আঃ হাই, ছুরত আলী, আঃ রহিম প্রমুখ মুরব্বীয়ান। সালিসে জমি দাবীদার পক্ষের লোকজন অনড় থাকেন। চলে যুক্তিতর্ক। এক পর্যায়ে মৃত আব্দুর রহমানের আত্মীয়রা রাগে-অভিমানে তাদের আত্মীয়ের মরদেহ কবর থেকে তুলে অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক ২ বছর পূর্বে দাফন করা  আব্দুর রহমানের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় জানাজা শেষে অন্যত্র দাফন করা হয়। হৃদয় বিদারক এ ঘটনার পর এলাকায় নানা ধরনের সমালোচনার জন্ম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com