বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সৈয়দ শাহজাহানকে বিএনপি’র একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় বিএনপির একক প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহানকে ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ কর্মী সভায় এ ঘোষনা দেয়া হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহান। পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ, বিএনপি নেতা চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, পারভেজ চৌধুরী, মীর খুরশেদ আলম, আরজু মিয়া মেম্বার, হাজী অলিউল্লাহ, সফিকুর রহমান ফারুক, ওমর আলী মাষ্টার, সুমন চৌধুরী, প্রভাষক মঈনউদ্দিন, কাউন্সিলর গোলাপ খান, সুরঞ্জন পাল, আবুল বাশার, এমদাদুল হক ফেরদৌস, মীর আব্দুল আলীম বাদল, সহিদ মেম্বার, ডাঃ লাল মিয়া, সাজিদুর রহমান কণা মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, সাধারন সম্পাদক কবির চৌধুরী, সাংগঠনিক শামীম, পৌর যুবদলের সাধারন সম্পাদক বাবুল হোসেন, সহসভাপতি শফিকউদ্দিন খান, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক ফজলুর রহমান বুলেট, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ নুরী, সাধারন সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ আলমগীর, ডিলার শাহীন, ফরিদুর রহমান ফরিদ, ছাত্রদল সভাপতি মোস্তফা কামাল বাবুল, সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম, ছাত্রদল এস.এম ইকরাম, আলমগীর কবির, এমদাদুল হক সুজন, রাজিব দেব রায় রাজু, রাশেল আহম্মদ, ওমর ফারুক, জসিম শিকদার, আল জুমান, রনি আহম্মদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com