বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অপহরণ ও ধর্ষণের অভিযোগে পুকড়া ইউপি’র সাবেক চেয়ারম্যানের পুত্রসহ কামালসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গৃহবধুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুত্র কামাল ও ইউপি সদস্য মহিরুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। গত ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালত এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলা সূত্রে জানায় যায়, হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী আবাসিক এলাকায় বসবাসরত সাইদুর রহমানের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের অভিযোগে ২০১৫ সালের ২৬ মে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকির মিয়ার পুত্র কামাল আহমেদ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ প্রেক্ষিতে গত ৩ অক্টোবার আদালত উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। মামলার আসামীরা হচ্ছেন-হবিগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার শাহাব উদ্দিনের পুত্র ছাইদুল (২২), সামসুদ্দিনের পুত্র মহিরুজ্জামান (৩০) ডাকঘর এলাকার বাসিন্দা পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকির মিয়ার পুত্র কামাল আহমেদ (৩৫) ও বানিয়াচঙ্গের সাহেপুর গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র তফি মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com