বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট বাল্লা সীমান্তে আপত্তিকর অবস্থায় জনতার হাতে যুবক যুবতী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাল্লা সীমান্তে স্বামী পরিত্যক্তা যুবতীর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা খেলো এক যুবক। শেষ পর্যন্ত চেয়ারম্যানের মধ্যস্থতায় যুবকটিকে ছেড়ে দিলেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ৪ অক্টোবর রাত প্রায় সাড়ে ১২ টায় গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে। ওই যুবকের নাম এখলাস মিয়া। তার বাবার নাম আবু মিয়া। বাড়ী গোবরখলা গ্রামের মোকামঘাট এলাকায়। যুবতীর সুজিয়া বেগম। তার বাবার নাম লুলা মিয়া। এলাকাবাসী জানান, ঘটনার দিন এখলাস মিয়া তার দোকানের এক কর্মচারীকে নিয়ে সুজিয়া বেগমের বসত ঘরে প্রবেশ করে। আগে থেকে ওৎ পেতে থাকা বাবুল চৌধুরীসহ এলাকার আরো কয়েকজন ব্যক্তি সুজিয়ার ঘর ঘেরাও দিয়ে এখলাস ও সুজিয়াকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় ইউপি সদস্য দেওয়ান হিরা মিয়াকে খবর দেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যান হুমায়ুন খানকে বিষয়টি জানান। গতকাল বুধবার সকালে এলাকার লোকজন ওই যুবক-যুবতীদের বেধে ইউপি অফিসে নিয়ে আসেন। পরে চেয়ারম্যানের অনুরোধে এখলাস ও সুজিয়াকে ছেড়ে দেন এলাকাবাসী। এদিকে বাবুল চৌধুরী জানান, সুজিয়া তার বাড়িতে আশ্রিতা হিসেবে দীর্ঘদিন থেকে বসবাস করছে। তার সাথে আসামপাড়া বাজারের ছাতা রেষ্টুরেন্টের মালিক আবু মিয়ার পুত্র এখলাসের সম্পর্ক তৈরী হয়। এলাকাবাসী বিষয়টি জানার পর এখলাসকে হাতে নাতে ধরার জন্য গত ১৫দিন ধরে পাহারা দিয়ে আসছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল সন্ধ্যায় এ বিষয়ে গ্রাম্য সালিশ বৈঠকের প্রস্তুতি চলছিলো। এ বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com