বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হলেন-হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার হাজী লাল মিয়ার পুত্র আবুল কাশেম।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আবুল কাশেম দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এতে এলাকার যুব সমাজ আসক্ত হয়ে পড়ছিল। এ ব্যাপারে এলাকাবাসী তাকে গ্রেফতারের জন্য পুলিশের কাছে অভিযোগ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ভোরে ডিবি পুলিশের এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামড়াপুর এলাকার খোয়াই নদীর পাড়ে মাদক বিক্রিকালে তাকে গ্রেফতার করে। পরে তার বাসা তল্লাশি করে পুলিশ ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২০ হাজার ৯০০ টাকা উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com