শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর ৬নং ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর ৬নং ওয়ার্ডে যুবলীগের কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে উমরপুর স্কুল প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগের সভাপতি সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে ও নিধু সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মিয়া মেম্বার। বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আব্দুল হাই ময়না, হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা শারফিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন দত্ত, যুবলীগের সিনিয়র নেতা অলি খান, শ্রীবাস রায়, বশির চৌধুরী, আব্দুল হাই, মোক্তাদির, কৃষকলীগ নেতা শাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান খালেক, ছাত্রনেতা সানি চৌধুরী, জাকারিয়া মাসুদ, ইফতেখার হোসেন ইমন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ফয়জুল ইসলাম চৌধুরীকে সভাপতি, নিধু সরকারকে সাধারণ সম্পাদক ও মলয় পালকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com