শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

কিবরিয়া হত্যা মামলায় আরো ২ জনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ঘটনার দুই প্রত্যক্ষদর্শী লিলু শুক্লা দাস ও সঞ্জিব আলী। আদালতের বিচারক মকবুল আহসান হোসেন তাদের সাক্ষ্যগ্রহণ করেন। ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর বলেন, সাক্ষ্যগ্রহণের সময় মামলায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ব্যতিত সব আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ মামলায় মোট ১৭১ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৪জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালতের বিচারক মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন ৫ অক্টোবর।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেণেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com