বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’এ ২১ জন নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৬৫ বা পড়া হয়েছে
????????????????????????????????????

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের আনসার ব্যারাক পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। হবিগঞ্জ থেকে ২১জনকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ১০ জন বিশেষ পুরস্কার লাভ করে। ২১ জনের মাঝে ৫ জন মেয়ে এবং ১৬ জন ছেলে।
2-copyসকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম। বক্তব্য রাখেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, নৌ বাহিনীর লে. কমান্ডার এম নাইমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, সদস্য রাবেয়া খাতুন, জাতীয় দলের কোচ কেগুন পার্ক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ।
আয়োজকরা জানান, সারাদেশ থেকে বাছাইকৃত সাতারুদের ঢাকায় এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com