সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজ ছাত্র আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রুবেল সরকার নামে কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটক রুবেল নিজেকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেছেন। তিনি কুমিল্লার সিদলাই এলাকার আব্দুস সালামের ছেলে। রুবেল চুনারুঘাট উপজেলার রাণিকোট গ্রামের আব্দুল মালেকের ছেলে মাহিন মিয়ার বদলে পরীক্ষায় অংশ দিতে গিয়েছিলেন।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, গতকাল মঙ্গলবার জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মাহিন মিয়ার বদলে রুবেল সরকার অংশ নেয়। প্রবেশপত্রে মাহিনের ছবি বদল করে নিজের ছবি লাগিয়ে দেয় রুবেল।
বিকেলে পরীক্ষা শুরু হলে প্রবেশপত্র পরিদর্শনকালে রুবেল সরকারকে সন্দেহ হয়। দেখা যায় প্রবেশপত্রের ছবিটি বদলে ফেলা হয়েছে। পরিষ্কার বুঝা যাচ্ছিল এখানে অন্য কোনো ছবি লাগানো হয়েছে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দেন। পরে তাকে আটক করে সদর থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com