শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের গ্রামাঞ্চলে মাদকের সাম্রাজ্য বিস্তার ॥ মূল হোতারা অধরা

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পাহাড়ি এলাকাসহ গ্রামাঞ্চলে মাদকের সা¤্রাজ্য বিস্তার ঘটছে। একদিকে উঠতি বয়সের কিছু যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। অপরদিকে মাদকসেবীর সংখ্যাও দিন দিন বাড়ছে। মাঝে মাঝে মাদকসহ কোন কোন সরবরাহকারীকে গ্রেফতার করা হলেও মূল হোতারা অধরাই থেকে যাচ্ছে। আবার পুলিশে হাতে ধরা পড়লেও জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় নেমে পড়ে।
খোজ নিয়ে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সংলগ্ন গড়ে উঠা বাজারগুলো এবং পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী রুস্তমপুর টোলপ্লাজা এলাকা, নতুন বাজার, বালিদ্বারা বাজার, কান্দিগাঁও, দেওপাড়া বাজার, ফুলতলী বাজার, পানিউমদা বাজার ও খাগাউড়া এলাকায় মাদকের রমরমা ব্যবসার বিস্তার ঘটছে। মাদক ব্যবসার মূল হোতারা পাহাড়ের মধ্য দিয়ে মাদক এনে বিভিন্ন যুবকদের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, এসব মাদক ব্যবসার সঙ্গে বিভিন্ন দাগী যুবকরা জড়িত রয়েছে। এদের দেখলে কেউ বলবেনা এরা মাদক ব্যবসায় জড়িত। দামী মোটর সাইকেলও কার ব্যবহার করে থাকে তারা। এব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আব্দুর রহমান জানান, থানা পুলিশ মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সচেতন মহল মনে করছেন, মূল হোতাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে মাদক ব্যবসা বন্ধ করা যাবেনা। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ইউপি মেম্বার জানান, মাদক ব্যবসায়ার সাথে জড়িত মূল হোতারা খুবই ক্ষমতাধর। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ করার সাহস নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com