বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের রাজনগর এলাকায় ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম শিপন (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় অপর বিক্রেতা বাবা রুবেল পালিয়ে যায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টায় ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে শিপনকে আটক করে। এ সময় অপর মাদক বিক্রেতা বাবা রুবেল পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম, একটি দা, একটি চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com