বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে তন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী রায় (১৮) এর লাশ উদ্ধারের ৬ দিন অতিবাহিত হলেও ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ। কোন হত্যাকারীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে তন্নী হত্যার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক বিপুল চন্দ্র দেব। কাউন্সিলর প্রানেশ দেব এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, সাংবাদিক এম,এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, কৃষকলীগ সাধারণ সম্পাদক বিকাশ রায় প্রমুখ। সমাবেশে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।
এদিকে আজ (সোমবার) বিকালে নবীগঞ্জ যুব সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com