বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে হ্যান্ডবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তৃণমূল পর্যায়ে হ্যান্ডবল খেলোয়াড় বাছাই ও বাছাইকৃত খেলোয়াড়দের সপ্তাহব্যাপি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও হ্যান্ডবল ফেডারেশনের যৌথ উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন জামাল হোসেন, আশিকুর রহমান খান, নুরুল ইসলাম ও লিটন মিয়া।
বাছাই কার্যক্রমে শতাধিক বালক, বালিকার মধ্য থেকে ১৪জন করে ২৮ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদেরকে ৬ দিনের আবাসিক প্রশিক্ষণ শেষে ঢাকায় নিয়ে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com