বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাল্লা সীমান্তে পৃথক সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট সীমান্তে ছাগলে বোরো ধানের চারা খাওয়া ও ওরশ মাহফিলে সিগারেটের ছাই ফেলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদেরকে চুনারুঘাট ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। এলাকাবাসী জানান, রবিবার রাতে গাজীপুর ইউনিয়নের বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে একটি ওরশ মাহফিলে সিগারেটের ছাই ফেলার ঘটনা নিয়ে বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার পুত্র দুলাল (২৫) এর সাথে টেকেরঘাট গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র হালিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এতে দুলাল (২৫), শিপন (১৭), হালিম (৩০) ও ২ জন বাউল শিল্পী আহত হয়। মারাত্মক আহত দুলালকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দিকে একই দিন রাতে ছাগলে বোরো ধানের চারা খাওয়ার ঘটনা নিয়ে দিঘিরপাড় গ্রামের ভিংরাজ মিয়া ও সুহেল মিয়া গ্র“পের সংঘর্ষে বাধে। এতে মহিলাসহ ৬ জন আহত হয়। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com