সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কিবরিয়া ব্রীজ ও নবীগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্রি হচ্ছে ইয়াবা ও ফেনসিডিল

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ ও নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মরণনাশক ইয়াবা ও ফেনসিডিল। প্রশাসনের কতিপয় লোককে ম্যানেজ করে এ সব বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন শহরের কিবরিয়া ব্রীজ সংলগ্ন নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত এ ব্যবসা করা হচ্ছে। প্রশাসন বিষয়টি জানার পরও কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে এলাকার যুব সমাজ। সুত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে দুরদুরান্ত থেকে যুবকরা ইয়াবা ও ফেনসিডিল সেবন করতে ওই এলাকায় ভিড় করে। বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com