বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এমপি আবু জাহিরের সাথে নবগঠিত হবিগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের সাথে সৌজনৗ সাক্ষাত করেছেন হবিগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। গত সোমবার সন্ধ্যায় সংসদ সদস্যের বাস ভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। হবিগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের নবগঠিত আহবায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কমিটির আহবায়ক সিদ্ধার্থ বিশ্বাস, সদস্য সচিব মোঃ আবুল ফজল, সদর উপজেলা কমিটির আহবায়ক কাজল আহমদ ও সদস্য সচিব সুবীর কান্তি রায় সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। মতবিনিময়কালে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের কর্মকান্ড গতিশীল করার জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com